Featured Post

ওরে মূর্খ জজ, রনিকে তুই জাতীয় নেতা বানিয়ে দিলি।

ওরে মূর্খ জজ, রনিকে তুই জাতীয় নেতা বানিয়ে দিলি।  তোকে ধন্যবাদ রনি জিন্দাবাদ।।  জয়তু রনি, জয়তু ছাত্রলীগ জয়তু শেখ হাসিনা ★★★ মনে করে...

Thursday, June 7, 2018

ছাত্রলীগ নেতা রনি জামিনে মুক্ত

Image may contain: 2 people, people sittingছাত্রলীগ নেতা রনি জামিনে মুক্ত
Image result for নুরুল আজিম রনি মুক্তি পেল
অস্ত্র মামলা ও নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে দণ্ডিত হওয়ার দুই মাস পর জামিনে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়।
এর আগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তার জামিনের কাগজপত্র পৌঁছার পর তা যাচাই-বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়।
চট্টগ্রাম কারাগারের জেলার মাহবুবুল আলম সমকালকে বলেন, ‘রনিকে দেয়া হাইকোটের্র জামিন আদেশ বৃহস্পতিবার দুপুরে কারাগারে পৌঁছার পর তা যাচাই-বাছাই করে হাসপাতালে চিকিৎসাধীন রনিকে মুক্তি দেয়া হয়েছে।’Image result for নুরুল আজিম রনি মুক্তি পেল
গত ৭ মে বেলা সোয়া ১২টার দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে হাটহাজারী উপজেলার মির্জাপুর থেকে রনিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ২৬ হাজার টাকা পাওয়া যায়। নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে রনিকে দুই বছরের কারাদণ্ড দেন নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ। এছাড়া অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। গত ২৫ মে দুই বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল মামলায় রনিকে জামিন দেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত। তবে অস্ত্র মামলায় জামিন নামঞ্জুর করেন।Image result for নুরুল আজিম রনি মুক্তি পেল
এরপর রনির পক্ষে হাইকোর্টে জামিনের আবেদন জানানো হলে গত ১৩ জুন পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত অথবা ছয় মাসের জন্য জামিন দেন আদালত। কিন্তু পুলিশ জামিনে মুক্তির আগেই অভিযোগপত্র দাখিল করায় তার মুক্তি পিছিয়ে যায়। এরপর রনির পক্ষে হাইকোর্টে আবারও জামিনের আবেদন করা হলে ২৮ জুন তিনি তিন মাসের জামিন পান।

No comments:

Post a Comment